ছোট মনি
ছোট মনি সোনার খনি
তোমায় ভালবাসি,
তোমার দু:খেই কাঁদি আমি
তোমার সূখে হাসি ।
তুমি আমার আধার ঘরের
আলোয় ভরা বাতি ।
তুমি আমার একলা মনের
ছোট খেলার সাথি ।
ছোট মনি সোনার খনি
তুমি আমার প্রাণ,
তোমার মূখে চেয়ে থেকে
হারাই সকল মান ।
